মামলা তুলে আনার জন্য বাদী ও স্বাক্ষীদের প্রাননাশের হুমকির অভিযোগ
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
নরসিংদী জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে দাখিলকৃত মামলা তুলে আনার জন্য মামলার বাদী ও স্বাক্ষীদের প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মো. সামসুজ্জামান সরকারের মেয়ে শাহিনুর বেগম (২৮) ও স্বাক্ষী মো. মোসলেহ উদ্দিনের ছেলে মো. সামসুজ্জামান সরকার (৬৩) ও তার স্ত্রী আছমা বেগম (৪৮) অভিযোগ করে বলেন, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে পার্শ্ববর্তী বাড়ির আমির উদ্দিনের ছেলে কাজল মিয়া (৫২), তার ছেলে মো. আকাশ মিয়া (২২), মো. মেরাজ মিয়া (২৫) ও মো. ফাইজ উদ্দিন (২৭) মিলে দেশীয় মারাত্বক অস্ত্র নিয়ে বাদীর পিতার বাড়ির পিছনে বাদীর বাবা মো. সামসুজ্জামান সরকারের উপর হামলা করে তাকে নির্মমভাবে মারধোর করে। এসময় প্রতিপক্ষের হামলায় সামসুজ্জামান সরকারের মুখের নীচের মারি হইতে দুইটি দাঁত পরে অঙ্গ হানী হয়। এছাড়া আরো ৩টি দাঁত মারি হইতে উপরে উঠে নষ্ট হয়ে মুখ বিকৃত হয়ে যায়। এছাড়াও বাম পাশের চাপার মারি ভেঙে যায়। এসময় সামসুজ্জামান সরকারের চিৎকারে স্থানীয়রা সহ তার বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষ দৌড়ে পালিয়ে যায়। পরে তার বাড়ির লোকজন গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক পরদিন সকালে নরসিংদী সদরে একটি হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ওখান থেকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওখানকার চিকিৎসক ভেঙে যাওয়া বাম পাশের চাপার মারি দুটি প্লেট দ্বারা ৮টি নাট লাগিয়ে ভাঙা স্থান কোন রকম জোড়া লাগিয়ে দেয়। হামলার ঘটনায় আহত মো. সামসুজ্জামানের মেয়ে শাহিনুর বেগম (২৮) গত ১০ ফেব্রুয়ারি বাদী হয়ে পার্শ্ববর্তী বাড়ির আমির উদ্দিনের ছেলে কাজল মিয়া (৫২), তার ছেলে মো. আকাশ মিয়া (২২), মো. মেরাজ মিয়া (২৫) ও মো. ফাইজ উদ্দিন (২৭) সহ অজ্ঞাত নামা ৫/৬ জনের নামে নরসিংদী জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য ওসি বেলাব থানাকে দায়িত্ব দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলা দায়েরের পর আহত সামসুজ্জামান সরকার চিকিৎসা শেষে গত ১মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে আসেন। বর্তমানে তিনি ভৈরবের আবেদীন জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একাধারে ১মাস চিকিৎসা নিয়ে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে আসার পর থেকেই মামলার আসামীরা বাদী ও স্বাক্ষীদের প্রকাশ্যে, লোক মারফত ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভাবে প্রাননাশের হুমকি ধামকি দিয়ে আসছে। শুধু তাই নয় মামলার ২নং আসামী আকাশ মিয়া দেশীয় মারাত্বক অস্ত্র নিয়ে মহরা দিয়ে আসছে। প্রতিপক্ষের এসব হুমকি ধামকির ভয়ে তারা আতংকে দিনাতিপাত করছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান। হামলায় আহত মো. সামসুজ্জামান সরকার বেলাব উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সহ-ধর্মবিষয়ক সম্পাদক।
এব্যাপারে অভিযুক্ত প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার চেস্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































